কুলাউড়ায় টিলাকাটার অভিযোগে একই পরিবারের ৪ জনকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় টিলাকাটার অভিযোগে একই পরিবারের ৪ জনকে জরিমানা

  • সোমবার, ১২ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যানসহ ৩ জন খালাস-

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে টিলাকাটার ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে একই পরিবারের ৪ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। ১১ এপ্রিল রোববার পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ে শুনানীতে অভিযুক্তদের এই জরিমানা করা হয়।

Manual8 Ad Code

এছাড়া টিলা কাটার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন প্রধান অভিযুক্ত ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম ছাড়াও আব্দুছ শুকুর ও বেগুন বেগম নামক স্থানীয় দু’জন অভিযুক্ত।

যে ৪ জনকে জরিমানা করা হয়েছে তারা হলেন- ভাটেরা ইউনিয়নের ইসলামনগরের বাসিন্দা মৃত তৈয়ব আলীর ৪ পুত্র নুরই মিয়াকে ১ লাখ ৮৭ হাজার টাকা, মতিন মিয়াকে ১২ হাজার ৫শ টাকা, সিরন মিয়াকে ১২ হাজার ৫শ টাকা, নিজাম মিয়াকে ১২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলামসহ ৭ জনকে টিলাকাটার সাথে জড়িত থাকার সত্যতা নিশ্চিত হওয়ায় ১১ এপ্রিল রোববার শুনানীতে অংশগ্রহণের নোটিশ দেন।

রোববার শুনানী পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

ইউপি চেয়ারম্যান কিভাবে অব্যাহতি পেলেন এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক বদরুল হুদা কোন সুদুত্তর না দিয়ে বলেন, বিষয়টি সম্পর্কে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ভালো বলতে পারবেন।

Manual4 Ad Code

এ ব্যাপারে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান, টিলা থেকে মাটি ধসে স্কুল ও মসজিদের দেয়ালে ধ্বসে পড়বে। তাই জনস্বার্থে ধ্বসে পড়া মাটিগুলো এলাকাবাসী সরিয়ে নেয়। মাটি বিক্রির অভিযোগ মিথ্যা। প্রতিপক্ষ নির্বাচনী ফায়দা লুটার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, কুলাউড়া উপজেলার ভাটেরায় টিলার মাটি কেটে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে মাটি বিক্রি করছে। এই টিলা কাটা ও মাটি বিক্রির অভিযোগ এনে স্থানীয় ইউপি চেয়াম্যানসহ ৭ জনকে কারণ দর্শানোর নোটিশ দেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। এ নিয়ে স্থানীয় এলাকায় তোলপাড় শুরু হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!