কমলগঞ্জে সরকারী কালভার্টের মুখ বন্ধ করে গৃহ নির্মাণ : ৫ টি গ্রামে জলাবদ্ধতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে সরকারী কালভার্টের মুখ বন্ধ করে গৃহ নির্মাণ : ৫ টি গ্রামে জলাবদ্ধতা

  • বুধবার, ১ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ভায়া ছনগাও সড়কের তেতইগাও নামক এলাকায় সরকারী কালভার্টের মুখ বন্ধ করে ধানি জমিতে মাটি ভরাট করায় ৫টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গ্রামের বাড়ি ঘরে পানি জমে থাকে। চরম দুর্ভোগে পোহচ্ছেন বলে গ্রামবাসী অভিযোগ করেছেন। বুধবার সরেজমিনে গেলে এমন চিত্র দেখা যায়।

Manual4 Ad Code

গ্রামবাসীরা জানান, তেতইগাও, ছনগাঁও, ভানুবিলসহ ৫টি গ্রামের পানি নিস্কাশন হয় আদমপুর ভায়া ভানুবিল পাকা সড়কে নির্মিত এই কালর্ভাট দিয়ে। দীর্ঘ দিন ধরে পানি নিস্কাশন হলেও স¤প্রতি তেতইগাঁও গ্রামের জনৈক বিদ্যামনি সিংহ কালভার্ট এর উত্তর দিকের ধানী জমিতে বসতঘর নির্মাণ করা উদ্যোগে নেন। মালিক নিজ জমিতে মাটি ভরাট করার পাশাপাশি গ্রামের কালভার্টের মুখ বালি ফেলে বন্ধ করে দিয়েছেন। ফলে কালভার্ট বন্ধ করায় অল্প বৃষ্টিতে পানি ৫ গ্রাম জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টির পানি যেতে না পারায় রাস্তার উপরে পানি উঠে যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। পানিতে নিমজ্জিত থাকে নিচু এলাকা।

তেতইগাঁও গ্রামের একজন স্কুল শিক্ষক বলেন, একটি সরকারী রাস্তার কালভার্ট ভরাট করায় পানি নিস্কাশন হচ্ছে না। গ্রামবাসী কালভাটের্র মুখ ভরাট করার বিষযটি আদমপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে লিখিত জানালেও তিনি কোন ব্যবস্থা না করায় মালিক বিদ্যামনি সিংহ দ্রæত ঘর তৈরী উদ্যোগ নিয়েছেন।

Manual1 Ad Code

গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, নিজের জমিও ভরাট করলে প্রথমে ভূমির শ্রেণি পরিবর্তনের সরকারি অনুমতি নিতে হয়। কিন্তু জমির মালিক প্রভাবশালী হওয়ায় সরকারে আদেশ অমান্য করে বসতঘর নিমার্ণ করছেন।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে বিদ্যামনি সিংহ বলেন, উল্লেখিত ধানি জমিতে তার এক বোনের জন্য একটি গৃহ নির্মাণ করতেই মাটি ভরাট করা হয়েছে। যদি মাটি ভরাটে সমস্যা হয় তা তিনি সমাধানের চেষ্টা করবেন।

Manual8 Ad Code

আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, তিনি অনেক দিন যুক্তরাষ্ট্র ভ্রমণে ছিলেন। গত ২৪ জুন দেশে ফিরেছেন। অভিযোগটি করা হলে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে থাকতে পারে। তারপরও তিনি তা খতিয়ে দেখে সমস্যার সমাধানে দ্রæত উদ্যোগ নিবেন ।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, কৃষি জমি হোক আর অন্য জমি হোক তার শ্রেণি পরিবর্তনে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হয়। এখানে সরকারি অনুমতি না নিয়ে কোনভাবে মাটি ভরাট করা ঠিক হয়নি। সরেজমিন তদন্তক্রমে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews