বড়লেখায় মাস্ক ব্যবহার না করায় ২৭ জনকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় মাস্ক ব্যবহার না করায় ২৭ জনকে জরিমানা

  • রবিবার, ৭ জুন, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual7 Ad Code

বড়লেখায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নেয়া নির্দেশনা মোতাবেক মূখে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ ২৭ ব্যক্তিকে জরিমানা করেছেন। ০৭ জুন রোববার দুপুরে পৌরশহরের পিসি হাইস্কুল মার্কেট প্রাঙ্গণে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পথচারীদের মধ্যে মাক্স বিতরণ করেন। এসময় থানার ওসি মো. ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১ জুন থেকে শর্ত সাপেক্ষে গণ পরিবহন চালু ও দোকানপাঠ খুলে দেয়ায় মানুষজন করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামুলক সরকারের নেয়া পদক্ষেপগুলো অমান্য করতে থাকে। মাস্ক পরা বাধ্যতামুলক হলেও রাস্তা-ঘাটে মূখে মাস্ক ছাড়াই অনেকে ঘোরাফেরা, স্বাস্থ্যবিধি না মেনে যানবাহনে চলাচল ও ঘোষিত সময়ের পরেও ব্যবসায়ীরা দোকানপাঠ খোলা রাখে। সাধারণ মানুষের ঢিলেঢালা ভাবে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

Manual8 Ad Code

ইউএনও মো. শামীম আল ইমরান জানান, সামাজিক দুরত্ব বজায় না রাখায় ও মূখে মাস্ক ব্যবহার না করায় পৌরশহরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৭ জনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের নিকট থেকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপশি মাস্ক না থাকায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!