ছাতকে নিহত সেই কিশোর জুড়ীর বাসিন্দা : হত্যার দায়ে স্বামী স্ত্রী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

ছাতকে নিহত সেই কিশোর জুড়ীর বাসিন্দা : হত্যার দায়ে স্বামী স্ত্রী গ্রেফতার

  • মঙ্গলবার, ২৫ মে, ২০২১

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

ছাত‌কে অজ্ঞাতনামা কি‌শোর হত্যা মামলার রহস্য উদঘাটন ক‌রে‌ছে পু‌লিশ । এ ঘটনায় স‌ঙ্গে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে পু‌লিশ স্বামী স্ত্রীকে গ্রেফতার ক‌রে‌ছে। গত সোমবার বিকা‌লে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দি‌য়ে‌ কি‌শোর হত‌্যার দায় স্বীকার ক‌রেছেন আদাল‌তে।

Manual6 Ad Code

জানা যায়,গত ৩ মার্চ উপ‌জেলার পৌর শহ‌রে কে বা কারা গভীর রাতে লাফার্জ সুরমা নদীর ঘাটে দক্ষিন পার্শ্বে দক্ষিন বাগবাড়ী হাওরে থে‌কে এক অজ্ঞাতনামা যুবক লাশটি লোক চক্ষুর আড়ালে ফেলে রাখা হ‌য়। গত ৪ মাচ সকা‌লে উপ‌জেলার পৌর শহ‌রের দক্ষিন বাগবাড়ীর হাজী বাবুল মিয়ার পতিত জমিতে বিকৃত করা লাশটি স্থানীয় জনগন দেখতে পেয়ে থানায় খবর দেয়।

এ খবর পে‌য়ে এসআই মাসুদ রানা অজ্ঞাতনামা কি‌শো‌রের লাশ উদ্ধার ক‌রে সুরতহাল রিপোর্ট তৈরী করে হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষে লাশ পোষ্ট মডেমের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন। তখন নিহত কি‌শোর এর কোন পরিচয় মে‌লে‌নি । এসআই মাসুদ রানা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানার মামলা এক‌টি হত‌্যার মামলা দা‌য়ের ক‌রেন। (যার নং-০৬) এসআই আসাদুজ্জামান দীঘ প্রায় দুইমাস তদন্ত করার পর ও মামলার কোন রহস্য উদঘাটন সহ নিহত কিশোরের পরিচয় সনাক্ত করতে ব‌্যথ হওয়া প‌রে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম,মামলার তদন্তকা‌রি বদল ক‌রে থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএমকে দা‌য়িত্ব দেয়া হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এক সপ্তাহের মধ্যেই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন কর‌তে সক্ষম হন এবং নিহত অজ্ঞাতনামা কিশোরের পরিচয় সনাক্ত কর‌তে সক্ষম হন।

Manual1 Ad Code

অজ্ঞাতনামা নিহত কিশোরের প‌রিচয় মে‌লে‌ছে মৌলবীবাজার জেলার জুড়ি উপ‌জেলার নোয়া গাও গ্রা‌মে রা‌সিদ আলীর ছে‌লে সাব্বির হোসেন। লাশটি প্রাপ্তি স্থান থে‌কে প্রায় ১৫০গজ দুরে দক্ষিন বাগবাড়ী (লেবারপাড়া আসামী তাজুল মিয়া ওর‌ফে খসরু মিয়ার বসত ঘরের ভেতর কিশোর সাব্বির হোসেনকে মধ‌্যযুগী কায়দায় নির্মমভাবে পি‌টি‌য়ে হত্যা করে তার দেহ পদার্থ মে‌ডি‌সিন দি‌য়ে মুখমল্ডল পু‌ড়ি‌য়ে বিকৃত সহ লাশটি ঘুম করার এ ঘটনায় জড়িত থাকায় অ‌ভি‌যো‌গে এসআই হাবিবুর রহমান পিপিএম, এএসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খসরু মিয়া উরফে তাজুল (৫৫) শহরের লেবারপাড়া (দক্ষিণ বাগবাড়ী) এলাকার মৃত রশিদ আলীর পুত্র। তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫) কে ও আটক করেছে পুলিশ।

থানা পুলিশ অভিযান চালিয়ে লেবারপাড়া এলাকার বাড়ি থেকে তাদের আটক করেছে। আটক খসরু মিয়া উরফে তাজুলের মূল বাড়ী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর এলাকায়। গ্রেফতারকৃত আসামীরা স্বামী স্ত্রী দুইজন এ ঘটনায় জড়িত থাকার এ ঘটনা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় সেচ্ছায় গত সোমবার বিকা‌লে আদাল‌তে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দি‌য়ে হত‌্যার এঘটনার দায় স্বীকার করে‌ছেন।

Manual7 Ad Code

এব‌্যাপা‌রে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপা‌র মিজানুর রহমান বিপিএম এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লে গত সোমবার বিকা‌লে সুনামগঞ্জ আদাল‌তে স্বামী স্ত্রী দুজন কি‌শোর হত‌্যার দায় স্বীকার ক‌রে‌ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!