দু’পরিবারের কিশোরদ্বয়ের পাল্টাপাল্টি হামলায় তাহিরপুরে রণক্ষেত্র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

দু’পরিবারের কিশোরদ্বয়ের পাল্টাপাল্টি হামলায় তাহিরপুরে রণক্ষেত্র

  • বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

Manual1 Ad Code

 

নিজস্ব প্রতিবেদক::

Manual2 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুরে দুই পরিবারের কিশোরদ্বয়ের সংঘর্ষের ঘটনায় এক কিশোর ও অপর এক ব্যাক্তি আহত হয়েছেন। এ ঘটনায় রণক্ষেত্র তৈরীর জন্য উভয় পরিবারের কয়েক’শ লোকজন বুধবার রাতে ফের সংঘর্ষের আগাম প্রস্তুতি নিয়ে উপজেলার বাদাঘাট বাজারে অবস্থান নেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়লে উভয় পরিবারের সংঘর্ষের প্রস্তুতি নিয়ে থাকা কয়েক’শ লোক বুধবার রাতেই বাজার ছেড়ে যেতে বাধ্য হন।

তিনি আরো বলেন, অতিরিক্ত পলিশ মোতায়েন করা হয়েছে দোকানপাঠ খুললে পুলিশ নিরাপক্তা দেবেন। এরপুর্বে বুধবার রাত আটটার দিকে উপজেলা বাদাঘাট বাজারে ওই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে প্রত্যক্ষদর্শীরা জানান,পুর্ব বিরোধের জের ধরে উপজেলার পৈলনপুর গ্রামের নানু মিয়ার কিশোর ছেলে মোরসালিনকে সোহালা গ্রামের হাজি আব্দুর নুরের ছেলে আল আমিন ও চাচাত ভাই শান্ত বুধবার রাত আটটার দিকে বাদাঘাট বাজারে মারধর করে রক্ষার্থ জখম করে। এরপর মোরসালিনের পরিবারের লোকজন খবর পেয়ে সোহালা গ্রামের শান্তর পিতা আব্দুল হেকিমের উপর হামলা করে তাকে রক্ষার্থ জখম করে। এ ঘটনার রেশ ধরে উভয় পরিবারের কয়েকশ লোকজন দেশীয় অস্ত্র লাঠিসোটা দা রামদা নিয়ে বাজারে ফের পাল্টাপাল্টি সংঘর্ষের প্রস্তুতি নিয়ে উৎপেতে থাকেন। ওই রাতে বাজারের প্রায় হাজার খানেক দোকানপাঠ ভাংচুর লুপাটের আশংকায় ব্যবসায়ীরা তাদের দোকানপাঠ দ্রুত বন্ধ করে দেন। জনমানব শুন্য হয়ে পড়ে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট। আহতদের মধ্যে উপজেলার সোহালা গ্রামের প্রয়াত হাজি জালাল উদ্দিনের ছেলে আব্দুল হেকিমকে আশংকাজনক অবস্থায় বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও উপজেলার পৈলনপুর গ্রামের নানু মিয়ার কিশোর ছেলে মোরসালিকে সুনামগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

বৃৃহস্পতিবার উপজেলার সোহালা গ্রামের হাজি আব্দুর নুর (অব: সেনা সদস্য) বলেন,পুর্ব বিরোধের জের ধরে আমার ছেলে আল আমিন ও ভাতিজা শান্তকে মোরসালিন মোবাইল ফোনে বাদাঘাট বাজারে ডেকে নিয়ে গিয়ে তাদের উপর হামলার ঘটনা ঘটায় এরপর শান্তকে চর থাপ্প্র মারলে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার উপজেলার পৈলনপুর গ্রামের নানু মিয়া বলেন,পুর্ব বিরোধের জের মেটাতে আমার ছেলে বাজারে চটপটি খেতে গেলে সোহালার শান্ত ও আল আমিন তাকে বেধরক ভাবে মারধর করলে এমন ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে তাহিরপুর থানার (সার্কেল) এসএসপি মো. বাবুল আকতার, থানার ওসি থানা থেকে অতিরিক্ত পুলিশ ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে এসে রাতেই সংঘর্ষের প্রস্তুতি নেয়া উভয় পরিবারের লোকজনকে বাজার ছেড়ে যেতে বাধ্য করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!