কমলগঞ্জে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টাকারী বখাটে আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টাকারী বখাটে আটক

  • মঙ্গলবার, ৮ জুন, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বিদ্যালয় থেকে এ্যাসাইনমেন্ট নিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটে যুবক পথরোধ করে একটি ঘরে আটকিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ অভিযোগে বখাটে যুবককে ধরে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (০৭ জুন) দুপুর ১২টায় রানীরবাজার এলাকায় শ্লীলতাহানির চেষ্টার এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত বখাটে যুবক মো. আব্দুস সালাম (২৮) কমলগঞ্জ সদর ইউনিয়নের জামিরকোনা আব্দুস গ্রামের সুবহান মিয়ার ছেলে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

এলাকাবাসী ও দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ জানান, সোমবার বিদ্যালয়ে এসে জামিরকোনা গ্রামের এক ষষ্ঠ শ্রেনির ছাত্রী (১২) এ্যাসাইনমেন্ট নিয়ে বাড়ি যাচ্ছিল। দুপুরে পথিমধ্যে একই গ্রামের মো. আব্দুস সালাম (২৮) এ ছাত্রীর পথরোধ করে তাকে ধরে নিয়ে একটি ঘরে মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীটি বখাটের সাথে রীতিমত ধস্তাধস্তি করে পালিয়ে এসে বিদ্যালয়ে অভিযোগ করে। এসময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ। ছাত্রীর বাবা এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দেওয়ার কথা জানালে আটক অভিযুক্ত বখাটে যুবককে কমলগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। বখাটে যুবক কয়েক ঘন্টা থানা হাজতে আটক থাকার পর গ্রাম্য একটি বিশেষ মহলের উদ্যোগে ছাত্রীর বাবাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শণসহ বোঝানোর চেষ্টা করায় বিষয়টি এখন গ্রাম্য সামাজিক বৈঠকে সমধানের চেষ্টা করা হয়।

Manual2 Ad Code

কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম বলেন, ছাত্রীর বাবার এ ঘটনায় মামলা করতে চাইলে আটক যুবককে থানায় সোপর্দ করা হয়।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা কমলগঞ্জ সদর ইউনিয়নের জামিরকোনা গ্রামের নুর মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!