স্পেন আ’লীগের নতুন কমিটিকে প্রত্যাখ্যান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

স্পেন আ’লীগের নতুন কমিটিকে প্রত্যাখ্যান

  • শুক্রবার, ১১ জুন, ২০২১

Manual7 Ad Code

বকুল খান , স্পেন ::

Manual1 Ad Code

স্পেন আওয়ামী লীগের নতুন কমিটিকে প্রত্যাখ্যান ও নজরুল- মুজিবের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে দুলাল সাফার নেতৃত্বাধীন স্পেন আওয়ামী লীগ একাংশ |সংবাদ সম্মেলনে তারা দাবি করেন ,সদ্য ঘোষিত স্পেন আওয়ামী লীগের কমিটিতে ত্যাগী , একনিষ্ঠ পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন এবং পদবঞ্চিত করা হয়েছে |এখানে স্থান পেয়েছেন উৎকোচ এবং লেনদেনের মধ্য দিয়ে বহিরাগতরা যোগদান কারীরা | ০৯  জুন রাতে মাদ্রিদের লাভাপিয়েছ এর একটি অভিজাত হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে |

দবির তালুকদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল সাফা ছাড়াও বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন |সংবাদ সম্মেলন শেষে দ্বিতীয় পর্বে জসিম উদ্দিনের পরিচালনায় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রধান এ কেএম জহিরুল ইসলাম স্পেন আওয়ামী লীগের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দুলাল সাফা, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক দবির তালুকদার যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে জালাল হোসেন এর নাম ঘোষণা করেন | নবনির্বাচিত সভাপতি দুলাল সভা আগামী দেড় মাসের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি র তালিকা প্রকাশ করবেন বলে জানান।

Manual2 Ad Code

এসময় সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফয়জুর রহমান বড় ভাই , আব্দুল কাদের ডালি , আসাদুর রহমান সাদ, আব্দুল আজিজ মবু,, সায়েম সরকার, সাইফুল আলম সোহাগ প্রমুখ|

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে দুলাল সাফা বলেন ,নজরুল- মুজিব সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে একটি কমিটি ঘোষণা দিয়েছেন |দীর্ঘদিনের অনেক ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মীদেরকে উপেক্ষা করা হয়েছে | যে কারণে এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম | জাকির হুসেন বর্তমান কমিটির তীব্র সমালোচনা করে বলেন, দলে উড়ে এসে, জুড়ে বসা জামায়াত ইসলামীর বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত তাকে কিভাবে স্পেন আওয়ামী লীগের দায়িত্ব দিল আমার বোধগম্য নয় | দবির বলেন মাদ্রিদ সহ প্রত্যেকটি শহরের নেতা কর্মীরা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!