ইউএনও পদ্মাসন সিংহর বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

ইউএনও পদ্মাসন সিংহর বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

  • সোমবার, ১৪ জুন, ২০২১

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের তাহিরপুর হতে বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই (ইউএনওর)’র বিরুদ্ধে দুদকের দেয়া অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো. জসীম উদ্দিন সরজমিনে এসে তদন্ত কাজ শুরু করেন।

Manual3 Ad Code

ইউএনও নিজেও সোমবার তাহিরপুর উপজেলা সদরে অবস্থান করেন। ইউএনও পদ্মাসন সিংহকে সম্প্রতি জেলার তাহিরপুর হতে জগন্নাথপুর উপজেলায় বদলি করা হয়।

দুদকে অভিযোগ সুত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকা অবস্থায় পদ্মাসন সিংহ উপজেলার বড়দল উওর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া ওরফে কিবরিয়া মেম্বারের সাথে যোগসাজশে মহাল বহি:র্ভুত নদী হতে অবৈধভাবে উক্তোলিত বালু নিলামে বিক্রির প্রক্রিয়া বাধাগ্রস্থ করে সিন্ডিক্যাটের মাধ্যমে গোপনে বিক্রি করে সরকারি মুল্য, ভ্যাট আয়কর সহ রাজস্ব ফাঁকির পায়তারা করেন।

Manual4 Ad Code

এ মর্মে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় অভিযোগটি দুদক কার্যালয়ের ২০২০ সালের ১৯ আগষ্ট তারিখে ১৫৯৬৭ নং স্মারকে সুনামগঞ্জ জেলা প্রশাসককে প্রতিবেদন প্রেরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে ২০২১ সালের ৭ মার্চ তদন্ত দিন তারিখ নির্ধারিত থাকলে কোভিড-১৯ পরিস্থিতির অজুহাতে তদন্তের তারিখ পেছানো হয়।

প্রসঙ্গত ২০২০ সাালে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো তাহিরপুরের মাহারাম, শান্তিপুর বালু মহালবিহিন নদী হতে অবৈধভাবে উক্তোলন করা কয়েক কোটি টাকার বালু জব্দ করেন।

Manual1 Ad Code

এরপর নিলাম আহবান করা হলেও কৌশলে ইউএনওকে ব্যবহার করে নিলাম ভন্ডুল করায় একটি সিন্ডিকেট।

পরবর্তীতে ইউএনওর সাথে গোপন সমঝোতায় সরকারি কাজের অজুহাত তৈরী করে কিবরিয়া মেম্বার টানা কয়েকমাস ট্রলার ( নৌযান) বোঝাই করে সরকারি মুল্য, ভ্যাট আয়কর বা কোন রকম রাজস্ব ছাড়াই কোটি টাকার বালু সরিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে দেন।

Manual8 Ad Code

সোমবার একাধিকবার ইউএনও পদ্মাসন সিংহ’র মুঠোফোনে বক্তব্য জানার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।এরপর ক্ষুধে বার্তা পাঠানো হলেও তিনি কোন রকম রকম বক্তব্য প্রদান করেননি।

সোমবার সন্ধায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দিনের নিকট তদন্ত অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরজমিনে তদন্ত কাজ প্রায় শেষ করেছি এখন জেলা প্রশাসক মহোদয়ের নিকট তদন্ত রিপোর্ট জমা দেয়ার পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং তদন্ত প্রতিবেদন দুদকে প্রেরণ করবেন।।,#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!