মাধবপুরে গায়েহলুদের অনুষ্ঠানে প্রাণ হারালেন বর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মাধবপুরে গায়েহলুদের অনুষ্ঠানে প্রাণ হারালেন বর

  • শুক্রবার, ১৮ জুন, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, মাধবপুর ::

হবিগঞ্জের মাধবপুরে গায়েহলুদের অনুষ্ঠানে সাউন্ড বক্সে লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন বর সজল মিয়া। ১৭ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনতলা বাজারে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত সজল মিয়া মনতলা রেলওয়ে স্টেশন খোলাবাজারের ব্যবসায়ী। তিনি বোরহানপুর গ্রামের কুদ্দুস ভাণ্ডারির ছেলে।

Manual3 Ad Code

বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুন্দাদিল গ্রামের আছদ আলীর মেয়ের সঙ্গে সজলের শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের সব প্রস্ততি শেষ। বৃহস্পতিবার গায়েহলুদের দিনে বাড়িতে আনন্দ-ফুর্তি চলছিল।

Manual2 Ad Code

বিয়ের গান উচ্চস্বরে বাজানোর জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বৈদ্যুতিক লাইন দিতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!