বড়লেখায় সাবেক দুই ছাত্রদল নেতাকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

বড়লেখায় সাবেক দুই ছাত্রদল নেতাকে সংবর্ধনা

  • শনিবার, ১৯ জুন, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দুই ছাত্রদল নেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফাউন্ডেশন বড়লেখা ও মৌলভীবাজার জেলা ছাত্রদল যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধিতরা হলেন, বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক পর্তুগালপ্রবাসী সাইফুল আলম খোকন ও বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সৌদিপ্রবাসী মোস্তাক আজিজ মান্না।

Manual1 Ad Code

এ উপলক্ষে পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসভাপতি জাহিদুল ইসলাম মতিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

Manual7 Ad Code

বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জাফর আহমদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন রেদওয়ানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি সাইফুল ইসলাম খোকন, পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, সহসাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, জসিম তালুকদার ও জামিল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, সহ সমাজসেবা সম্পাদক আবু তাহের, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ, বড়লেখা পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিম, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!