শ্রীমঙ্গলে কচু ক্ষেতে মানুষের খন্ডিত পা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীমঙ্গলে কচু ক্ষেতে মানুষের খন্ডিত পা!

  • সোমবার, ২১ জুন, ২০২১

Manual4 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাত্রাপাশা এলাকায় কচু ক্ষেতে থেকে মানুষের খণ্ডিত পায়ের দুটি অংশ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রাখে।

শ্রীমঙ্গল থানাধীন মীর্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাশি চক্রবর্তী জানান, সোমবার সকালে উপজেলার মীর্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা এলাকার দক্ষিণ পাচাউন গ্রামে এক কৃষকের কচু ক্ষেতে মানুষের একটি পা পাওয়া গেছে।

Manual2 Ad Code

তিনি জানান, খণ্ডিত পা টি পচে দুর্গন্ধ বের হচ্ছে। পায়ের কমর থেকে হাঁটু পর্যন্ত এক টুকরো এবং হাঁটু থেকে পায়ের নিচ অংশের অপর অংশ টুকরো পাওয়া গেছে। এর পাশে একটি প্লাস্টিকের থলে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে ওই থলের ভেতর পায়ের অংশ দুটি ছিল। শিয়াল বা কুকুর পায়ের টুকরোগুলো টেনে বের করে থাকতে পারে। ক্ষেতের মধ্যে ওই থলে টেনে নেয়ার দাগও রয়েছে।

Manual8 Ad Code

তিনি জানান, চার দিক ঘুরে দেখছেন বডির অংশ অন্য কোথাও পাওয়া যায় কিনা। এখন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় কোনো মানুষ নিখোঁজ হওয়ারও খবর পাওয়া যায়নি।

এদিকে খণ্ডিত পা দেখে অনেকে ধারণা করছেন এটি কোনো নারীর পা হতে পারে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে পিবিআই তদন্তে নেমেছে, এছাড়াও দেশের সব থানায় মেসেজ পাঠানো হয়েছে পাবিহীন কোনো লাশ পাওয়া গেলে বিষয়টি শ্রীমঙ্গল থানাকে অবহিত করার জন্য।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!