বড়লেখায় খালের ভুমি ও রাস্তায় দোকানঘর উচ্ছেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় খালের ভুমি ও রাস্তায় দোকানঘর উচ্ছেদ

  • শুক্রবার, ২৫ জুন, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার কানুনগো বাজারে সরকারী খালের ভুমি ও রাস্তার একাংশ দখল করে নির্মিত দুইটি দোকানঘর উচ্ছেদ করেছেন সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও সহকারী ভুমি কর্মকর্তাদের নিয়ে তিনি উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরাকারী ভুমি পুরুদ্ধার করেছেন।

Manual4 Ad Code

জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের কানুনগো বাজারে মরা সোনাই নদীর তীরের সরকারী ভুমি ও গ্রামীণ রাস্তার একাংশ দখল করে দোকান ঘর তৈরী করেন বড়ময়দান গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল মন্নান। এতে পানি নিষ্কাষন, যানবাহন ও পথচারীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এর আগে উপেজলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে আব্দুল মন্নান তার দখলীয় দোকানঘর নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে বিভ্রান্ত করেন।

Manual4 Ad Code

সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা জানান, ইতিপূর্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদার ব্যক্তি উক্ত ভুমি নিয়ে আদালতে মামলা চলমান বলায় তিনি অভিযান চালাননি। কাগজপত্র নিয়ে ভুমি অফিসে হাজিরের নোটিশ দেওয়া হলে তিনি সাড়া দেননি। নোটিশের ১৫ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারী ভুমি পুনরুদ্ধার করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!