নড়াইলে হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী গ্রেফতার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলে হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী গ্রেফতার!

  • শুক্রবার, ২৫ জুন, ২০২১

Manual8 Ad Code

উজ্জ্বল রায়. নড়াইল :: নড়াইলের লোহাগড়ার একটি হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী শেখ আহাদুজ্জামান আহাদ (৪২) নামে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আহাদ উপজেলার ইতনা গ্রামের আকবর শেখ ওরফে আকু শেখের ছেলে এবং ইতনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ২০০৮ সালে ইতনা গ্রামের বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য মফিজ শেখ (৩৪) হত্যা মামলার আসামী। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় লোহাগড়া থানা পুলিশ ইতনা গ্রাম থেকে তাকে আটক করে এবং রাতেই

Manual6 Ad Code

জেল হাজতে প্রেরন করে। মামলা সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের রোকনউদ্দীন শেখের ছেলে বিডিআর সদস্য মফিজ শেখকে ২০০৮ সালে ১৮ ফেব্রুয়ারী রাতে সন্ত্রাসীরা খুন করে মাঠের মধ্যে লাশ ফেলে রাখে। এ ঘটনায় তার ছোট ভাই হাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ( মামলা নং ১৬ তারিখ ২০.২.২০১৮)। মামলাটি প্রথমে লোহাগড়া থানা পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তীতে তদন্তভার ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ তদন্ত শেষে আ‘লীগনেতা আহাদসহ ১২ জনকে আসামী করে চার্জশীট দেয়।

Manual6 Ad Code

কিন্তু ডিবি পুলিশের তদন্তের বিরুদ্ধে বাদী আদালতে নারাজি দিলে নড়াইলের আমলী আদালত বাদীর নারাজি গ্রহন করে, অধিকতর তদন্তের জন্য নড়াইল জেলা পুলিশের ওপর দায়িত্ব অর্পণ করেন। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম ওই ১২ জনকেই আসামী করে পূনরায় চার্জশীট দেন (যার নং ১৪৮ তারিখ ৯.৬.২০২১)। মামলার চার্জশীটভুক্ত ১২ আসামীর মধ্যে ঠান্ডু শরীফ, রজো শরীফ, হিরাঙ্গীর, ইউসুফ শেখ, সাহেব শেখ জামিনে আছে। এছাড়া আসামী তবি শেখ, ধলু শেখ, লিয়া শরীফ, মাবু শেখ, বাবু শেখ পলাতক রয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন জানান, বুধবার পলাতক আসামী আহাদুজ্জামান আহাদকে ইতনা এলাকা থেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্য পলাতক আসামীদের আটকের চেষ্টা চলছে।

ইউআর/জেএইচজে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!