বড়লেখায় সেলুন কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় সেলুন কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • শুক্রবার, ২৫ জুন, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখায় শাহীন আহমদ (২৭) নামে এক সেলুন কর্মচারী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে স্ত্রীর সাথে ঝড়গার জেরে তিনি আত্মহত্যা করেছেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের ভাড়া বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। শাহীন দীর্ঘদিন ধরে উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে স্ত্রীকে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাক্ষ¥ণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। শাহীন দক্ষিণভাগ বাজারের একটি সেলুনের কারিগর হিসেবে কাজ করতেন। তার শ্বশুর বাড়ি পুর্ব-দক্ষিণভাগ গ্রামে।#

Manual4 Ad Code

থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গির হোসেন সরদার জানান, শোনেছি স্ত্রীর সঙ্গে শাহীনের ঝগড়া হয়েছে। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি গলায ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!