আত্রাইয়ে যুবকের ঝুলন্ত লাশ  উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

আত্রাইয়ে যুবকের ঝুলন্ত লাশ  উদ্ধার

  • বুধবার, ৩০ জুন, ২০২১

Manual7 Ad Code
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাইয়ে আকাশ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আকাশ উপজেলার ইসলামগাঁথী গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি পুকুরপাড়ে মুরগির খামারে কাজ
করতো। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই খামরের মালিক তাকে খামারের কাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর আর সে বাড়ি ফিরেনি।  বুধবার সকালে লোকজন পুকুরপাড়ের একটি  গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে সংবাদ দেন । পরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেন।
এদিকে এ লাশ নিয়ে এলাকায় চলছে ব্যাপক গুঞ্জন। আকাশের পিতার অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে।
আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজি বলেন, লাশের সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। আপাতত ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।  ময়নাতদন্তের রিপোট ও পরিবারের অভিযোগ পেলে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!