বড়লেখায় ম্যাজিস্ট্রেট দেখে পালালো মাছ বিক্রেতা ভাগ্য খুললো এতিমদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ম্যাজিস্ট্রেট দেখে পালালো মাছ বিক্রেতা ভাগ্য খুললো এতিমদের

  • রবিবার, ৪ জুলাই, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

সারা দেশের ন্যায় বড়লেখায়ও চলছে করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন। সরকারী নির্দেশনা কার্যকরে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী চালাচ্ছে মাঠে অভিযান। তারপরও অনেকে স্বাস্থ্যবিধি অমান্য করে ইদুর-বিড়াল খেলায় ব্যবসা করছে। বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরের হাজিগঞ্জ বাজারের এক মাছ বিক্রেতা ম্যাজিস্ট্রেট ও পুলিশ দেখেই মাছ ফেলে সটকে পড়েন। প্রায় এক ঘন্টা অপেক্ষার পরও তিনি ফিরে না আসায় ম্যাজিস্ট্রেট মালিক বিহীন ১০৩ কেজি মাছ জব্দ করেন। আর এতেই ভাগ্য খুলে যায় ৩টি মাদ্রাসার এতিম শিক্ষার্থীর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা।

Manual4 Ad Code

জানা গেছে, শনিবার বিকেলে বড়লেখা উপজেলার বিভিন্ন বাজারে লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা। এসময় স্বাস্থ্যবিধি অমান্য এবং বিকাল ৫টার পর দোকান খোলা রাখায় ৮ ব্যক্তিকে সর্বমোট ১৪ হাজার ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে এক মাছ বিক্রেতা ম্যাজিস্ট্রেট ও পুলিশ দেখেই মাছ ফেলে সটকে পড়েন। ভ্রাম্যমাণ আদালত প্রায় এক ঘন্টা বিভিন্নভাবে ওই মাছ বিক্রেতাকে হাজির করার চেষ্টা চালান। শেষ পর্যন্ত তিনি ফিরে না আসায় ভ্রাম্যমাণ আদালত মাছগুলো জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা জানান, প্রায় এক ঘন্টা অপেক্ষার পরও মালিক না পাওয়ায় আইন অনুযায়ী তিনি ১০৩ কেজি মাছ জব্দ করেন। পরে জনসমক্ষে উপজেলার তিনটি এতিমখানায় তা প্রদান করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!