কোম্পানীগঞ্জে নৌপথে চাঁদাবাজিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ    – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

কোম্পানীগঞ্জে নৌপথে চাঁদাবাজিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ   

  • সোমবার, ৬ জুলাই, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কোম্পানীগঞ্জ ::

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদীতে বালু বোঝাই নৌকা থেকে সোমবার (৬ জুলাই) দুপুর ২ টায় চাঁদাবাজিকালে ৫ চাঁদাবাজকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি কেএম নজরুল এর নেতৃত্বে নদীতে চাঁদা আদায়ের সময় তাদের আটক করা হয় ।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন, ছাতক উপজেলার মাধবপুর গ্রামের মৃত জামসেদ আলীর ছেলে মোঃ সেলিম আহমদ (২৫) ও আব্দুল কাইয়ুম এর ছেলে জুয়েল(২৫), তাতীকোনা গ্রামের আবাছ আলীর ছেলে সমুজ আলী(৩২), চারেরবন গ্রামের ময়না মিয়ার ছেলে লায়েক মিয়া(৪০), চড়ারপার গাামের জালাল উদ্দীনের ছেলে ফরহাদ মিয়া(২৬)।

কোম্পানীগঞ্ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, নদীপথে চাঁদাবাজিকালে ৫ চাঁদাবাজকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা  হয়েছে। তিনি আরো বলেন, কোম্পানীগঞ্জ থানায় কেউ কোন অবৈধ কাজ করে পার পাবে না। গত ২দিনে বিভিন্ন স্থানে অভযান চালিয়ে অবৈধ পাথর জব্দসহ ৩টি মামলা দ্বায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!