ওসমানীনগরে মোকাব্বির খান এমপির বিরুদ্ধে ঝাড়ু মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার

ওসমানীনগরে মোকাব্বির খান এমপির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

  • মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট)প্রতিনিধি ::

Manual4 Ad Code

সিলেটের ওসমনীনগরে গণফোরামের কেন্দ্রীয় নেতা সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছে।  সোমবার ১৯ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজারে উন্নয়ন বঞ্চিত ওসমানীনগরবাসীর ব্যানারে ঝাড়ু মিছিলটি অনুষ্ঠিত হয়।

শতাধিক যুবক মিলে ঝাড় হাতে ব্যানার সহকারে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের উত্তর গোয়ালাবাজার আনোয়ারা ম্যানশনের সামন থেকে ঝাড়ু মিছিল শুরু করে মহাসড়কের দক্ষিণ গোয়ারাবাজার প্রদক্ষিণ শেষে হারুণ ম্যানশনের সামনে মিছিল শেষ হয়। পরে এক প্রতিবাদ সভায় বক্তারা এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে ওসমানীনগর তথা গোয়ালাবাজারসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন বঞ্চিক করার অভিযোগ আনেন। এর আগে ঝাড়ু মিছিলে এমটি মোকাব্বির খানের বিরুদ্ধে বিভিন্ন প্রকার শ্লোগান দেয় মিছিলে যোগদানকারী যুবকরা।

Manual2 Ad Code

প্রতিবাদ সভায় বক্তব্যে যুবলীগ নেতা ইউপি সদস্য সৈয়দ মাসুদ আলী অভিযোগ করে বলেন, এমপি মোকাব্বির খান সিলেট-২ আসনের এমপি কিন্তু তিনি গোয়ালাবাজারে টেকনিক্যাল স্কুল, মাছ বাজারের ৪তলা বিশিষ্ট ভবন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট এরাকাবাসীকে বঞ্চিত করে এন্য এলাকায় করার জন্য সুপারিশ করেন। জনবিচ্ছিন্ন এই এমপির কারণে ওসমানীনগরের অধিকাংশ এলাকা উন্নয়ন বঞ্চিত রয়েছে।

Manual3 Ad Code

ইউপি সদস্য সৈয়দ মাসুদ আলীর নেতৃত্বে ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন, জুনেদ আহমদ, সাইফুল ইসলাম, সজিব ধর, রুমেল আহমদ, আক্কাস আলী, বেরাল রাজ, মিঠু দত্ত, হুসাইন আহমদ, নাহিদ আহমদ, মামুল আলী, রনি মালাকার, ফাহিম আহমদ, সাগর দাস, রাহি আহমদ, মিলন আহমদ, মামুন আহমদ, মিলাদ আহমদ মহ শতাধিক যুবক।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!