বড়লেখায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী যুবকসহ আহত ১০ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী যুবকসহ আহত ১০

  • রবিবার, ২৫ জুলাই, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সৌদিআরব প্রবাসী যুবকসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। এদের তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রোববার সকালে উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই গ্রামে হামলার ঘটনাটি ঘটেছে। এব্যাপারে আহত প্রবাসীর মা আছিয়া বেগম রোববার বিকেলে প্রতিপক্ষের কামাল মিয়া, মুর্শেদুর রহমান, ছরাই মিয়া, সজিব আহমদসহ ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

Manual8 Ad Code

আহতরা হচ্ছেন- সৌদিআরব প্রবাসী নুরুল ইসলাম, খলিল উদ্দিন, ইয়াহিয়া আহমদ, আশুক আহমদ, আখদ্দছ আলী, লুমান আহমদ, সোয়া মিয়া, তাজ উদ্দিন প্রমুখ। আহত খলিল উদ্দিন, লুমান আহমদ ও আখদ্দছ আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

জানা গেছে, পূর্ববিরোধের জেরে কামাল মিয়া, মুর্শেদুর রহমান, ছরাই মিয়া, সজিব আহমদ প্রমুখ সঙ্গবদ্ধভাবে রোববার সকাল ৮টায় দেশিয় অস্ত্রসস্ত্রে সৌদিআরব প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায়। স্বজনরা তাকে বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষ তাদের ওপরও অতর্কিত হামলা চালায়। এতে প্রবাসী নুরুল ইসলামসহ ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের তিন জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, হামলার ঘটনায় আহত নুরুল ইসলামের মা আছিয়া বেগম থানায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!