বড়লেখায় লকডাউন অমান্য করায় ১১ জনকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় লকডাউন অমান্য করায় ১১ জনকে জরিমানা

  • সোমবার, ২৬ জুলাই, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় করোনা সংক্রমণ রোধে জারিকৃত কঠোর লকডাউন অমান্য করে অকারণে ঘর থেকে বের হওয়া ও মোটরসাইকেলে হেলমেট ব্যবহার না করায় ১১ জনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় বড়লেখা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

জানা গেছে, রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়লেখা পৌরশহর, দাসেরবাজার ও ফকিরবাজারে অভিযান চালানো হয়। এসময় অকারণে ঘর থেকে বের হওয়া, মোটরসাইকেলে হেলমেট ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১১ জনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!