কমলগঞ্জে চুরি করে বালু বিক্রির হিড়িক : সরকার রাজস্ব থেকে বঞ্চিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কমলগঞ্জে চুরি করে বালু বিক্রির হিড়িক : সরকার রাজস্ব থেকে বঞ্চিত

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর চর খনন করে বালু উত্তোলন করে স্তুপ করে রাখা হয়েছে। স্তুপকৃত বালুগুলো দীর্ঘ দিন ধরে নিলাম না দেয়ায় কারনে এক শ্রেণীর প্রভাবশালী বালু চোর চক্র প্রকাশ্য বালু নিয়ে বিক্রি করছে। এতে করে সরকার বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন।

Manual2 Ad Code

জানা যায়, কমলগঞ্জ উপজেলার বুক দিয়ে প্রবাহিত ধলাই নদীর গুরুত্বপূর্ণ বাঁক সমুহে বালুর চর জমে নদীর নাব্যতা কমে গিয়েছিল। আঁকাবাঁকা ও ইউ আকৃতির ধলাই নদীতে অসংখ্য চর থাকার ফলে বর্ষা মৌসুমে পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিলো। অল্প বর্ষণেই উজানের পাহাড়ি ঢলে ধলাই নদী ফুলে ফেঁপে উঠে। প্রবলস্রোতে বাঁক ও ঝুঁকিপূর্ণ স্থানে নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিত। নদীর ভাঙনের কারণে বাড়িঘর, ফসলি জমি ও গ্রাম্য রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়ে আসছিল। ফলে বিপুল সম্পদ, ফসল বন্যার পানিতে বিনষ্টসহ মানুষের বাড়ী-ঘর নদীর ভাঙ্গনের শিকার হতো।

৬৪টি জেলার খাল, জলাশয় ও নদী পুনর্খনন প্রকল্পের (১ম পর্যায়ের) আওতায় মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড বন্যা সমস্যা থেকে উত্তরণে ও ধলাই নদীর স্বাভাবিকতা ফিরিয়ে আনতে বড় বড় ২২টি স্থান চিহিুত করে চর অপসারণ খনন প্রকল্প হাতে নেয়। এতে ৪ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৩টি প্যাকেজে ঢাকার আরাধনা এন্টারপ্রাইজ চর অপসারণ করার কাজ করে। নদীর বালু অপসারণ করে কোন নিরাপত্তা ছাড়াই নদীর পার্শ্বেই স্তুুপ করে ফেলে রেখে যায়।

Manual7 Ad Code

ফলে একদিকে বৃষ্টির পানিতে ওই বালু আবার নদীতে পড়ে যাচ্ছে। ওই বালুসমুহ নিলামে বিক্রি করার কথা থাকলে ও অদৃশ্য কারণে নিলাম না দিয়ে নদীর পার্শ্বেই নিরাপত্তা ছাড়াই ফেলে রাখা হয়েছে। এই সুযোগে এক শ্রেণীর বালু ব্যবসায়ীরা প্রকাশ্য মসজিদ, মন্দির, স্কুল, কলেজে ব্যবহারের নাম করে রাজস্ব ছাড়াই গাড়ী যোগে বালু নিয়ে অন্যত্র বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছে। অপরদিকে নিলাম না দেয়ার কারনে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তীর সাথে আলাপ করলে তিনি বলেন, নদী থেকে উত্তোলনকৃত বালু সমুহ নিলামে বিক্রি করার কথা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলাম দিবেন। এগুলো কাউকে নেয়ার অনুমতি দেয়া হয়নি। যারা নিচ্ছেন তা অবৈধ। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!