ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

পবিত্র মাহে রামাদান উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার রাউৎখাই এলাকায় গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  শুক্রবার ১৩ মার্চ বিকেলে আব্দুল আজিজের নিজ বাড়িতে সামাজিক ও মানবিক সংগঠন আব্দুল আজিজ ফাউন্ডেশন উদ্যোগে খাদ্যসামগ্রী গুলো বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সেবক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাংবাদিক আতাউর রহমান কাওছারের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জুবেল আহমদ সেকেল, ইউপি সদস্য মো: জিয়াউল হক, নেছাওর আলি,মকবুল হুসেন, হাফিজ হাবিবুর রহমান, হাফিজ নুরুল ইসলাম রাফি, ছালেহ,আহমদ, সাহেদ আহমদ ও খয়েবুর রহমান।

Manual5 Ad Code

পবিত্র মাহে রমজান মাসে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।কর্মসূচির আওতায় এলাকার অসহায় পরিবার গুলোর মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, রমজানের মতো পবিত্র মাসে এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতেও সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও অনুষ্ঠানে আয়োজকরা প্রত্যয় ব্যক্ত করেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!