কুড়িগ্রামে ৬ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ৬ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের উলিপুরে ৬ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার তবকপুর ইউনিয়নের তপশীপাড়া এলাকার শামসুল ইসলাম রিজুর পুত্র তৌহিদুল ইসলাম জনি(২৩) একই এলাকার হায়দার আলীর পুত্র বায়েজিদ আলম(২৩) এবং চিলমারী উপজেলার ডেমনারপাড়(থানাপাড়া) এলাকার আবুল কালামের পুত্র জুলফিকার রহমান দুলাল(৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িবুড়ি ইউনিয়নের সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬পিচ ইয়াবা ও ১টি অ্যাপাসি(আরটিআর ১৬০সিসি) নীল রঙের মোটর সাইকেলসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল উদ্দিন(৪৮) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
শুক্রবার বিকেলে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!