বড়লেখায় ধর্ষণের বিচার চাওয়ায় ইন্টারনেটে অশ্লীল ছবি পোষ্ট : ধর্ষক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় ধর্ষণের বিচার চাওয়ায় ইন্টারনেটে অশ্লীল ছবি পোষ্ট : ধর্ষক গ্রেফতার

  • বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় কিশোরী স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও পরবর্তীতে ধর্ষিতার বাবা ঘটনার বিচার চাওয়ায় ধর্ষক পল্লব দাস (২৫) ধর্ষণের অশ্লীল ছবি ইন্টারনেটের মাধ্যমে বন্ধুবান্ধব ও ধর্ষিতার স্বজনদের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দিয়েছে।

Manual4 Ad Code

এ ঘটনায় থানায় পর্ণোগ্রাফী ও ধর্ষণ আইনে মামলা হলে বুধবার রাতে পুলিশ ধর্ষক পল্লব দাসকে গ্রেফতার করেছে। সে উপজেলার দ্বিতীয়ারদি গ্রামের ভৈরব দাসের ছেলে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণীর ছাত্রীর বাবা-মা গত ২৫ জুলাই বাড়িতে ছিলেন না। এই সুযোগে রাতের বেলা লম্পট পল্লব দাস কিশোরীর ঘরে প্রবেশ করে। ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণ ও মোবাইল ফোনে ধর্ষণের অশ্লীল দৃশ্যধারণ করে। পরে পাশবিকতার শিকার কিশোরী ছাত্রী ঘটনাটি তার মাকে জানায়। ধর্ষিতার বাবা ধর্ষক পল্লব দাসের বাবা-মায়ের কাছে এ ঘটনার বিচারপ্রার্থী হন। আর এতেই ক্ষিপ্ত হয়ে লম্পট পল্লব দাস ধর্ষণের অশ্লীল দৃশ্য ইন্টারনেটের মাধ্যমে ধর্ষিতার স্বজনসহ বিভিন্ন জনের ম্যাজেঞ্জারে ছড়িয়ে দেয়।

Manual3 Ad Code

থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, মামলার পরই অভিযান চালিয়ে বুধবার রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে আসামী পল্লব দাসকে গ্রেফতার করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার ধর্ষক পল্লব দাসকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!