কমলগঞ্জে হীড বাংলাদেশের অক্সিজেন প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে হীড বাংলাদেশের অক্সিজেন প্রদান

  • রবিবার, ৮ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা দূর্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ কর্তৃক ১টি অক্সিজেন কনসেন্ট্রেটর, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

রোববার ৮ আগস্ট বিকেলে হীড বাংলাদেশের পক্ষে পরিচাল (অপারেশন) ডা. সুবীর খিয়াং বাবু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুর আলম ভূঁইয়ার নিকট আনুষ্ঠানিকভাবে অক্সিজেন কনসেন্ট্রেটর, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ এর অপারেশন ম্যানেজার উজ্জ্বল বৈদ্য, শারমিন সুলতানা লাবন্য, প্রকল্প পরিচালক মনুরু যাকব, এলাকা ব্যবস্থাপক তপন সাহা, লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী ও ডেপুটি ম্যানেজার প্যাপিলন বিশ্বাস প্রমুখ।

পরে কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান এর নিকট ৩০ টি হ্যান্ড স্যানিটাইজার ও ৩০টি মাক্স প্রদান করা হয়।

এসময় অধ্যাপক রফিকুর রহমান বলেন, হীড বাংলাদেশ সেবামূলক একটি এনজিও সংস্থা। ইতিমধ্যে হীড বাংলাদেশ করোনাকালীন সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে যা প্রশংসার দাবীদার।

Manual2 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম বলেন, হীড বাংলাদেশ একটি সুনামধন্য এনজিও সংস্থা। সাধারন মানুষের পাশে থেকে কাজ করছে। বিশেষ করে যক্ষ্মা, কুষ্ঠ ও করোনা রোগীদের জন্য কাজ করছে। আমাদের হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর ছিল না। হীড বাংলাদেশ এটি দিয়ে সেবার কাজটা আরো তরান্বিত করেছে। এজন্য হীড বাংলাদেশকে হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

হীড বাংলাদেশ এর ডাইরেক্টর (অপারেশন) ডা. সুবীর খিয়াং বাবু বলেন, হীড বাংলাদেশ সব সময় সেবার কাজে অগ্রগামী। হীড বাংলাদেশ জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক অক্সিজেন কনসেন্ট্রেটর দেশের বিভিন্ন জায়গায় প্রদান করছেন। তারই অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি প্রদান করা হয়। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার প্রদান করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!