কমলগঞ্জে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র বাম্বোতল লেক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কমলগঞ্জে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র বাম্বোতল লেক

  • রবিবার, ৮ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ ::  সুনীল আকাশ, গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো মনোরম চা বাগানের মনোরম দৃশ্যে যে কারো মন কাড়ে । চারদিকে উচু পাহাড়ের মাঝখানে অবস্থিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মির্ত্তিঙ্গা চা বাগানে অবস্থিত “বাম্বোতল” লেক। এটি পর্যটকদের নিকট হতে পারে আকর্ষনীয়।

Manual1 Ad Code

বাম্বোতল লেকটি সত্যি অপূর্ব। লেকের ঝলমল জল, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা-শালুকের উপস্থিতিতে আরো মনোমুগ্ধকর করে তুলেছে পরিবেশ। এটি রহিমপুর ইউনিয়নের দেউন্ডি টি কোম্পানি লিমিটেড মির্ত্তিঙ্গা চা বাগানে অবস্থিত লেক। কমলগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার ভিতরে। প্রকৃতির অপার সৌন্দর্য্যে লীলাভূমি কোন পর্যটকদের ছোঁয়া লাগেনি এই লেকে। যার ফলে অপরুপ সৌন্দর্য্যরে বাহারে সবুজ সমারোহ প্রকৃতি যেন ঝলমল করছে।

লেকের চারপাশে উঁচু উঁচু টিলা। চায়ের গাছ এবং ছায়াবৃক্ষ গাছের সারি। এরই মাঝে একঝাঁক পাখি তাদের সুরের মুর্চ্ছনা দিয়ে সুনীল আকাশে উড়ে যাচ্ছে। গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত চা বাগানের মনোরম দৃশ্য যে কারো মনকে উত্তলা করে তুলবে এবং নিয়ে যাবে ভিন্ন এক জগতে। এক কথায় বাম্বোতল লেক যেন প্রকৃতির নিজ হাতে আঁকা মায়াবী এক নৈসর্গিক দৃশ্য।

Manual3 Ad Code

বাম্বোতল লেকে পড়ন্ত বিকেলে ঘুরতে আসা কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ জানান, মির্ত্তিঙ্গা চা বাগানের গভীর অরণ্যে ছায়াঘেরা এই লেকটি যেন আপন মহিমায় সাজিয়েছে প্রকৃতি। সবুজ সমারোহ চারিদিকে চায়ের উঁচু টিলার মধ্যে মানুষের অগোচরে থাকা লেকটি দেখতে সত্যিই অপরূপ লাগে। যখন মনে ক্লান্তি আসে তখন প্রকৃতি প্রেমিরা এসে এই লেকের পরশে ক্লান্তি দূর করে এবং মনকে সতেজ করে প্রশান্তি মিলে। তাইতো অবসরে ঘুরতে এলাম।

Manual5 Ad Code

বর্তমান করোনাকালীন সময়ে বিশেষ করে পড়ন্ত বিকেল বেলা সবুজ প্রকৃতির মাঝে এই লেকে অবস্থান করে নিশ্বাস প্রশ্বাস নেয়া যেতে পারে নির্বিঘ্নে। যদিও এটি পর্যটন স্থান হিসাবে বিবেচিত নয়। পর্যটকরা জানেন না এত চমৎকার এই স্থানের কথা। নতুন করে আবিস্কার হল এ লেক। আপনিও ঘুরে আসতে পারেন, উপভোগ করতে পারেন এখানকার চা শ্রমিকদের জীবনমান, লেকের অপরুপ সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্য।

রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল জানান, মির্ত্তিঙ্গা চা বাগানের ছায়া সুনিবিড় পরিবেশে প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যরে অপার লীলাভূমি “বাম্বোতল লেক” হতে পারে পর্যটকদের নিকট আকর্ষনীয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!