বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় জাতির জনকের ৪৬তম শাহাদত বার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় জাতির জনকের ৪৬তম শাহাদত বার্ষিকী পালন

  • রবিবার, ১৫ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সূর্যোদয়ের সাথেই সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Manual4 Ad Code

সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, থানা পুলিশ, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা প্রেসক্লাব, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়, বাংলাদেশ স্কাউটস্ বড়লেখা উপজেলা, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Manual5 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস প্রমূখ। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।#

আব্দুর রব, বড়লেখা

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!