বড়লেখায় প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে বিয়ানীবাজারের কিশোরী ধর্ষিত : গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

বড়লেখায় প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে বিয়ানীবাজারের কিশোরী ধর্ষিত : গ্রেফতার ১

  • বুধবার, ১৮ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বিয়ানীবাজারের এক কিশোরী (১৫)। এ ঘটনায় প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষিতার ভাই বিয়ানীবাজার থানায় মামলা করলে সোমবার সন্ধ্যায় পুলিশ বড়লেখার উত্তর শাহবাজপুর এলাকা থেকে রাজু বৈদ্য (২৭) নামক এক ধর্ষককে গ্রেফতার করেছে। সে স্থানীয় বাসিন্দা দিলিপ বৈদের ছেলে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ভিকটিম কিশোরী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির গড়েরবন্দ এলাকার কমর উদ্দিনের ছেলে জামিল আহমদের সাথে প্রেমের সম্পর্ক ছিল খশির চাতল এলাকার এক কিশোরীর (১৫)। রোববার বিকেলে জামিল আহমদ কিশোরী প্রেমিকাকে নিয়ে বড়লেখার শাহবাজপুর ইউপির অহিদাবাদ চা বাগানের গহিন জঙ্গলে যায়। বিষয়টি এক সিএনজি অটোরিকশা চালক সেলিম আহমদ দেখে তাদেরকে ধাওয়া করলে কিশোরীকে ফেলে প্রেমিক জামিল পালিয়ে যায়। সিএনজি চালক জঙ্গল থেকে কিশোরীকে জোরপূর্বক ধরে নিয়ে গ্রেফতার আসামী রাজু বৈদ্যের কাছে যায়। নির্জনস্থানে তারা পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে। পরে ধর্ষিতা কিশোরী পরিচিত এক ব্যক্তিকে ফোনে ঘটনাটি জানালে তিনি তাকে উদ্ধার করে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যান।

Manual2 Ad Code

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ধর্ষিতা কিশোরীর ভাই বিয়ানীবাজার থানায় ধর্ষণ মামলা করেন। এরপ্রেক্ষিতে বড়লেখায় আসামী গ্রেফতারে তার থানার পুলিশ বিয়ানীবাজার পুলিশকে সহযোগিতা করেছে।

Manual8 Ad Code

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান জানান, ধর্ষিতা কিশোরীর ভাই আলী হোসেন ৩ জনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন। পুলিশ রাজু বৈদ্য নামক এক আসামীকে বড়লেখা থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে এবং ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!