বড়লেখায় টিলা কেটে মাটি পরিবহণ : চালককে ৫০ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় টিলা কেটে মাটি পরিবহণ : চালককে ৫০ হাজার টাকা জরিমানা

  • শনিবার, ২১ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের দায়ে আয়নুল হোসেন নামক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির করমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এসময় শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টিলা কাটার খবর পেয়ে শনিবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির করমপুর এলাকায় অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। সেখানে গিয়ে টিলা কাটার সত্যতা পান এবং টিলা কেটে মাটি পরিবহণকালে একটি ট্রাক্টর জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাক্টর চালক আয়নুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Manual3 Ad Code

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জানান, অবৈধভাবে টিলার মাটি কেটে পরিবহণের দায়ে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিলা কাটা বন্ধে প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!