কমলগঞ্জে ভূঁয়া ইমাম সেজে প্রধানমন্ত্রীর অনুদানের চেক গ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে ভূঁয়া ইমাম সেজে প্রধানমন্ত্রীর অনুদানের চেক গ্রহণ

  • রবিবার, ৭ জুন, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কালেঙ্গা গ্রামে দক্ষিণ কালেঙ্গা জামে মসজিদের নামে প্রতারণা করে প্রধানমন্ত্রীরী অনুদানের চেক গ্রহণ করেন এলাকার বিতর্কিত ভূঁয়া কাজী মৌলভী কেরামত আলী। তিনি কোন মসজিদের ইমাম-মোয়াজ্জিন নয়, তারপরও প্রতারণা করে গত শনিবার ০৬ জুন বিকালে মসজিদ ভিত্তিক নগদ ৫ হাজার টাকার চেক গ্রহণ করায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

Manual4 Ad Code

কালেঙ্গা গ্রামের কয়েকজন ইমাম জানান, কেরামত আলী মসজিদের ভূঁয়া ইমাম সেজে দÿিণ কালেঙ্গা জামে মসজিদ দেখিয়ে এই অনুদানের চেক গ্রহণ করেছেন। রহিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহিম বলেন, এটা অত্যন্ত দু:খজনক ঘটনা।

Manual7 Ad Code

স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান মুজিব বলেন, দক্ষিণ কালেঙ্গা জামে মসজিদ নামে কোন মসজিদ নেই। এই নাম ব্যবহার করে প্রধানমন্ত্রীর অনুদানের চেক গ্রহণ খুবই দু:খজনক। এটা প্রতারণার শামিল। এই বয়সে এসেও তিনি লোভ লালসা বাঁধ দিতে পারলেন না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়।

এ ব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়ে রোববার ০৭ জুন দুপুরে দ্রুত চেকটি উদ্বার করা হয়।

Manual4 Ad Code

তিনি আরো জানান, কেরামত আলী বিরুদ্ধে বাল্যবিবাহসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, কেরামত আলীর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!