বড়লেখায় নামাজের সেজদারত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় নামাজের সেজদারত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু

  • মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় মাগরিবের নামাজের সেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফয়জুর রহমান দুখু মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ী। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি খুবই ধার্মিক ছিলেন। রোববার গ্রামের মসজিদে মাগরিবের নামাজে এ ঘটনাটি ঘটেছে।

Manual4 Ad Code

এদিকে সদা হাস্যোজ্জল ও সদালাপি ব্যবসায়ী ফয়জুর রহমান দুখু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টায় সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

মরহুমের ভাগ্নে স্কুল শিক্ষক সাইদুর রহমান বাবর জানান, আমার মামা (ফয়জুর রহমান দুখু) মসজিদে জামাতে মাগরিবের সালাত আদায় করছিলেন। ফরজ প্রথম রাকাতের সেজদা দিয়ে দ্বিতীয় সেজদায় গিয়ে পড়ে যান। সেখান থেকে তুলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!