কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিবর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার 0৪ সেপ্টেম্বর ভোররাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকার আন্তর্জাতিক পিলার ১০৫৪-এর কাছে এ গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শহিবর রহমান দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত এরাজ আলীর ছেলে।
তিনি কাউনিয়ারচর গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে শহিবর রহমানসহ কয়েকজনের একটি দল সীমান্তে গরু চোরাচালানের উদ্দেশে যায়। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি ওই দলকে উদ্দেশ করে গুলি ছোড়ে। এতে বুকের বাঁ-পাশে গুলিবিদ্ধ হন শহিবর। পরে সঙ্গের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে প্রাণ হারান শহিবর। শনিবার সকালে পুলিশ শহিবরের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন সদর দফতরের হাবিলদার সহকারী মুকিব জানান, শনিবার ভোর রাতে সীমান্তে তিন-চার রাউন্ড গুলির শব্দে সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় বিজিবি টহল দল নৌকা নিয়ে গিয়ে কাউকে দেখতে পায়নি।
পরে স্থানীয়দের মারফত শহিবর রহমানের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে জানায় বিজিবি।
বিজিবি সদস্য মুকিব বলেন,  ‘গুলির শব্দ শুনতে পেলেও বিষয়টি বিএসএফের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।’
রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, নিহত শহিবরের পরিবারের দাবি, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিল। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!