কুড়িগ্রামে বাড়ছে পানি চরম ভোগান্তিতে বানভাসীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে বাড়ছে পানি চরম ভোগান্তিতে বানভাসীরা

  • শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে ব্রহ্মপূত্র নদের পানি কমতে থাকলেও অস্বাভাবিকহারে বেড়েছে ধরলা নদীর পানি। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬১ ও ব্রহ্মপূত্র নদের পানি ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে বানভাসীরা। বন্যায় গো-চারণভূমি তলিয়ে যাওয়ায় গরু, ছাগল ও ভেড়া নিয়ে চরম খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। বন্যা কবলিতদের খাদ্য, বিশুদ্ধ পানি ও বাথরুমের সমস্যা দেখা দিয়েছে।
শনিবার জেলা প্রশাসন থেকে ১৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে পানিবন্দিদের মাঝে। চলতি বন্যায় প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে।
কৃষি জমি তলিয়ে গেছে প্রায় ২৮ হাজার হেক্টর। এছাড়াও অর্ধশত পুকুরের মাছ ভেসে গেছে। বন্যায় বানভাসীদের পাশে নেই বেসরকারি সংগঠনগুলো।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!