বড়লেখায় অবৈধ স-মিল সীলগালা : মালিকের বিরুদ্ধে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় অবৈধ স-মিল সীলগালা : মালিকের বিরুদ্ধে মামলা

  • সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখার শাহবাজপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি অবৈধ স-মিল সীলগালা করেছে। এছাড়াও আদালত করাত কলের কিছু যন্ত্রাংশ ও দুই শতাধিক ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে। রোববার বিকেলে উপজেলার শাহবাজপুর বাজারে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। এ সময় বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইন্সপেক্টর ও স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে বনবিভাগ অবৈধ করাত কল মালিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।

Manual3 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা স্বীকার করে জানান, আব্দুল মোতালিব নামক এক ব্যক্তির শাহবাজপুর বাজারের অবৈধ স-মিল সীলগালা করেছেন। এসময় স-মিলের কিছু যন্ত্রাংশ ও ব্যাপক অবৈধ কাঠ জব্দ করা হয়। অবৈধ স-মিল মালিকের বিরুদ্ধে বিধিমোতাবেক মামলা দায়ের করতে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। অবৈধ করাত কলের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধ করাত কল মালিক আব্দুল মোতালিবের বিরুদ্ধে সোমবার দুপুরে আদালতে মামলা দায়ের করেছেন (পিওআর মামলা নং-/বড় অব ২০২১-২২)।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!