উলিপুরে অ্যাসাইনমেন্টের প্রশ্ন বিতরণে টাকা নেওয়ার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

উলিপুরে অ্যাসাইনমেন্টের প্রশ্ন বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

  • শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের উলিপুরে অ্যাসাইনমেন্টের প্রশ্ন বিতরণে ছাত্র-ছাত্রীদের কাছে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নারিকেল বাড়ি পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবকগন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকবৃন্দ গ্রামের অতি সাধারণ খেটে খাওয়া মানুষ। করোনা মহামারীর কারণে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এ অবস্থায় নারিকেল বাড়ি পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অ্যাসাইমেন্ট এর প্রশ্ন সরবরাহে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ২০ টাকা ও এসএসসি পরীক্ষার্থীদের কাছ ৫০ টাকা হারে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বাধ্যকতামূলকভাবে আদায় করা হচ্ছে। যা বাহিরের ফটোকপির দোকানে ৫ থেকে ১০ টাকা পাওয়া যায়।
অভিযোগে আরও জানা গেছে, কোন ছাত্র-ছাত্রী স্কুল কর্তৃপক্ষের সরবরাহকৃত প্রশ্নপত্র এবং কাভার পেজ (প্রথম পাতা) না নিলে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র জমা নিয়ে স্কুল থেকে ফেরৎ পাঠানো হয়। কোন ছাত্র-ছাত্রী এর প্রতিবাদ করলে প্রধান শিক্ষক আঃ ছাত্তার ও এক সহকারী শিক্ষক উত্তরপত্র মূল্যায়ন করবে না বলে হুমকি দেন।
বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকগনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক নুর আসাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
নারিকেল বাড়ি পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: ছাত্তার জানান, অভিযোগটি সত্য নয়।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মোঃ তারিকুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, টাকা নেওয়ার কোন নিয়ম নেই। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews