ভারতে অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় বিএসএ‌ফের হা‌তে যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় বিএসএ‌ফের হা‌তে যুবক আটক

  • রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বিএসএফের হাতে বড়লেখার ১ যুবক আটক হয়েছে। তার নাম আবুল হোসেন (৩২)। সে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল দক্ষিণ গান্ধাই গ্রামের মৃত হাসিদ আলীর ছেলে। রোববার বিকেলে বিএসএফ বাংলাদেশী যুবক আটকের বিষয়টি বিজিবিকে আনুষ্টানিকভাবে জানিয়েছে।

Manual3 Ad Code

ভারতের আসাম রাজ্যের গণমাধ্যম সূত্রে জানা গেছে, আবুল হোসেনসহ ৩ বাংলাদেশী যুবক শুক্রবার ভোরে আসাম রাজ্যের কমিরগঞ্জ জেলার পাথারকান্দির সোনাতোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় সোনাতোলা বিএসএফ ধাওয়া করে আবুল হোসেনকে আটক করলেও তার সঙ্গী অন্য দুই যুবক পালিয়ে যায়। শুক্রবার বিকেলে বিএসএফ আটক বাংলাদেশী যুবককে পাথারকান্দি থানায় হস্তান্তর করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আবুল হোসেন জানিয়েছে, তারা মহিষ পাচার করতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। বিএসএফের উপস্থিতি টের পেয়ে তার দুই সঙ্গী আব্দুল হক ও রমজান আলী পালিয়ে গেলেও বিএসএফের হাতে সে ধরা প‌ড়ে যায়। বিএসএফ তার নিকট থেকে এক‌টি তার কাটার যন্ত্রসহ ধারা‌লো দা ও এক‌টি মোবাইলসেট জব্দ ক‌রে‌ছে। রোববার দুপুরে পাথারকান্দি পুলিশ আবুল হোসেনকে আদালতে সোপর্দ করেছে।

Manual7 Ad Code

দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, বিএসএফের হাতে ধৃত আবুল হোসেনের স্বজনরা তাকে জানিয়েছেন, আটক আবুল হোসেনসহ বোবারথল এলাকার ৩ যুবক পাহাড়ে বাঁশ কাটতে গিয়েছিল। ভুলক্রমে তারা ভারতের সীমানায় ঢুকে পড়ে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ান সূত্র জানায়, রোববার বিকেলে বোবারথল সীমান্তের ১৩৮০ নং পিলারের কাছে অনুষ্ঠিত ফ্ল্যাগ মিটিংয়ে বিএসএফ আটক বাংলাদেশী যুবককে পাথারকান্দি থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবিকে জানিয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!