কুড়িগ্রামের চিলমারীতে উপ নির্বাচনে যুবলীগ সভাপতি জামান বিজয়ী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন

কুড়িগ্রামের চিলমারীতে উপ নির্বাচনে যুবলীগ সভাপতি জামান বিজয়ী

  • মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে শান্তিপূর্ণ ভাবে  উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতীহিন ভাবে বিকেল ৪টা পযন্ত একটানা ভোট গ্রহণ করা হলেও ভোটারের উপস্থিতি ছিলো  কম ।
উপজেলার ৬টি ইউনিয়নে ৪৫টি কেন্দ্রের ২৬৬ কক্ষে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
মোট ১ লাখ ৫ হাজার ৯২৫ জন ভোটারের মধ্যে ৪৭ হাজার ৯০২ পুরুষ ও ৫০ হাজার
৭২৩ জন মহিলা ভোটার।
চিলমারীর মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৮০ জন পুলিশ ও র‍্যাব এর সাথে ৫৪০ জন আনসার সদস্য কেন্দ্র গুলোতে  নিরাপত্তার দায়িত্ব পালন করে। কোন রকম সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয় ।
চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩জন ও স্বতন্ত্র প্রার্থী ১জন
প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে ছিলো না বি এন পি।
 নদ নদী ভাংগনে শিকার চিলমারীতে  দিনব্যাপী ভোটার উপস্থিতি কম ছিলো। আওয়ামী লীগের ৩ প্রার্থীর মধ্যে ভোট যুদ্ধ হয়। উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান আজাদ চশমা মার্কা নিয়ে ১০হাজার ৬শত ৯৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  আনোয়ার জাহিদ  পলাশ নলকূপ মার্কা নিয়ে ৭ হাজার ৩ ভোট পান।
সকাল থেকে ঢিলে ঢালা ভাবে ভোট গ্রহণ হলেও  কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায় নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!