বড়লেখা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ নাগরিক ফোরামের সম্মানে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

বড়লেখা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ নাগরিক ফোরামের সম্মানে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়

  • বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ নাগরিক ফোরামের দায়িত্বশীল প্রতিনিধিদের সম্মানে বৃহস্পতিবার ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী মধ্যাহ্নভোজের আয়োজন করেন। পরে ফোরামের নেতৃবৃন্দ ইউএনও’র সাথে মতবিনিময় সভা করেছেন। এসময় অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ নাগরিক ফোরামের পক্ষ থেকে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, কর্মজীবন শেষে অবসর জীবনে গিয়েও যারা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখেন, বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকা মানুষের উন্নয়নে কাজ করেন, অভাবী ও অক্ষম মানুষের সাহায্যে এগিয়ে যান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ আর্থিক সহায়তা দেন নিঃসন্দেহে তা অত্যন্ত প্রশংসনীয় কাজ। আমাদেরকে অবশ্যই তাদের এসব কর্মকান্ডকে অনুসরণ করতে হবে। তিনি অবসরপ্রাপ্ত রিটায়ার্ড সিনিওর সিটিজেন ফোরামকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।

Manual8 Ad Code

মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত রিটায়ার্ড সিনিওর সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মহিদ চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃপাময় পাল, আব্দুল খালিক, পল্লী চিকিৎসক আজির উদ্দিন, আব্দুন নুর, লাইফ মেম্বার সাংবাদিক আব্দুর রব, হাফেজ খলিলুর রহমান শাহীন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!