কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

  • শনিবার, ১১ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, সিলেট, ১১ জুলাই ::  

Manual6 Ad Code

সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মো. বাবুল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ১১ জুলাই বিকেল ৪ টার দিকে কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

এ ঘটনায় মো. কয়েছ মিয়া নামে আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন। এ নিয়ে দেড় মাসের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ৫ বাংলাদেশি নিহত হলেন।

সিলেট বিজিবি সূত্রে জানা যায়, আজ দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৯-এস সংলগ্ন দিয়ে দুই বাংলাদেশি ভারতে অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে গুলি করেন।

Manual2 Ad Code

এতে বাবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত ও কয়েছ মিয়া নামে আরেকজন আহত হন। এদিকে, আহত কয়েছ মিয়া বাংলাদেশের এসে বর্তমানে পলাতক রয়েছেন।

Manual7 Ad Code

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল জানান, সীমান্ত এলাকায় অবৈধ চলাচল রোধকল্পে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষদের অবৈধভাবে ভারতীয় অংশে না যেতে বারবার অনুরোধ করা হয়েছে। এরপরও কেউ কেউ অবৈধভাবে ভারতীয় অংশে গিয়ে হামলার শিকার হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!