বড়লেখায় অবৈধ স্থাপনা নির্মাণ উচ্ছেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় অবৈধ স্থাপনা নির্মাণ উচ্ছেদ

  • সোমবার, ৪ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় সরকারি খাস ভুমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসেন। সোমবার বিকেলে উপজেলার দোহালিয়া মৌজায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

Manual3 Ad Code

জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির দোহালিয়া গ্রামে আশ্রয়ন প্রকল্পের গৃহনির্মাণের জন্য সরকারি খাস জমি চিহ্নিত করে উপজেলা প্রশাসন। স্থানীয় জনৈক সুমি বেগম ও নিমার আলী উক্ত ভুমির কিছু অংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেন। ইউএনও’র নির্দেশে সোমবার বিকেলে সেখানে উচ্ছেদ অভিযান চালান সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, পুলিশের এসআই আতাউর রহমান, উপজেলা সার্ভেয়ার ফিরোজ আলম, ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার আব্দুস সহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসেন জানান, সরকারি গৃহনির্মাণ প্রকল্পের চিহ্নিত ভুমির একাংশ দখল করে স্থানীয় দুই ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করেন। ইউএনও’র নির্দেশে সোমবার বিকেলে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!