বড়লেখায় ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা শীর্ষক প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা শীর্ষক প্রশিক্ষণ

  • রবিবার, ১০ অক্টোবর, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়ামে রোববার বিকেলে ‘ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা’ শীর্ষক ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন সিসিএ কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সাইভার সিকিউরিটি এওয়ারনেস বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সিসিএ’র আইন কর্মকর্তা মো. খালেদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। মুল প্রবন্ধ পাঠ করেন লেখক ও সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, ঈদগাহবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা পরবর্তী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জন ছাত্রীকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!