চিলমারীতে ত্রাণের চাল ও পঁচা আলু ফেরত দেয়া সেই ভানু রামকে খাদ্য সহায়তা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

চিলমারীতে ত্রাণের চাল ও পঁচা আলু ফেরত দেয়া সেই ভানু রামকে খাদ্য সহায়তা প্রদান

  • মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের চিলমারীতে ত্রাণের নিম্নমানের চাল ও পঁচা আলু ফেরত দেয়া থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ এলাকার ভানু রাম দাশসহ ৩৮ জন হতদরিদ্রকে ভালো মানের খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
১২ অক্টোবর মঙ্গলবার  দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা  মাহবুবুর রহমান ভানু রাম দাসসহ ওই ৩৮ হতদরিদ্রের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।
গত সোমবার দূর্গাপুজা উপলক্ষ্যে দরিদ্র হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে পঁচা আলু, চাল, সহ নিম্ন মানের ত্রাণ সামগ্রী বিতরন করায় ত্রাণ গ্রহিতারা চরম ক্ষোভ প্রকাশ করে। এ সময় ভানু রাম দাশ (৭০) নামে এক ব্যক্তি উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এসে ফেরত দিয়ে যান।
পরে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ঘটনার সত্যতা পেয়ে নিম্ন মানের ত্রাণ সামগ্রী বিতরণ না করে ত্রাণের মান যাচাই পূর্বক খাবার উপযুক্ত ত্রাণ বিতরণ করার নির্দেশ দেন।
জানা গেছে, উপজেলায় এ বছর ৩২টি মন্ডপে দূর্গাপুজা পূজা উদযাপন হচ্ছে। দূর্গাপুজা উপলক্ষে কর্তৃপক্ষের সিন্ধান্ত মোতাবেক হতদরিদ্র হিন্দু পরিবারের মাঝে তাদের আবেদনের পেক্ষিতে রাজস্ব খাতের টাকায় চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী দেয়ার সিন্ধান্ত নেয়া হয়। সিন্ধান্ত মোতাবেক সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে ১৬০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেলেও তা নিম্নমানের হওয়ায় খুশি হতে পারেনি ত্রাণ নিতে আশা পরিবার গুলো। এর প্রতিবাদে ভানু রাম দাশ তাকে দেয়া ত্রানের খাদ্য সহায়তা ফেরত দেন। এ ঘটনায় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!