বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন চান বদরুল আলম উজ্জল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন চান বদরুল আলম উজ্জল

  • বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার নিজ বাহাদপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন চান তরুন সমাজ সেবক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জল। তার দাবী দলের কর্মী-সমর্থকরা তাকে চেয়ারম্যান প্রার্থী হতে উদ্বুদ্ধ করছেন। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বড়লেখার ১০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

যুবলীগ নেতা আবু তাহের লিপু, রিপন আহমদ, আব্দুল কাদির, দুলাল আহমদ প্রমুখ জানান, মধ্যবিত্ত পরিবারের সন্তান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জল নিজের পরিবারের টাকা খরচ করে দলের জন্য,দলের কর্মী ও নিরীহ মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তার হাত ধরে তৈরি হয়েছে শত শত কর্মী। রাজনৈতিক জীবনে না বলতে তার কাছে কোনো কথা নেই, সকাল-সন্ধ্যা, রাত-দিন উনি দলের সকল নেতা কর্মীদের পাশে দুঃসময়ে দাঁড়িয়েছেন। নিজের জীবন বাজি রেখে করোনা-কালীন সময়ে নিজ বাহাদুরপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অসহায় মানুষের পাশে ছিলেন ও বিভিন্ন খাদ্য-সামগ্রী নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। উনি যেমন পরিশ্রমী, সাহসী, ঠিক তেমনি, উনি একজন মানবিক উদার মনের মানুষ। বিরুধী দলে থাকা কালীন সময়ে শিকার হয়েছেন বিভিন্ন মিথ্যা মামলা-হামলা ও হয়রানির। তবুও থেমে নেই দলীয় ও সামাজিক কর্মকান্ড। আপন গতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, বঙ্গবন্ধুর আদর্শ থেকে কোনো দিন উনাকে কোনো ধরনের লোভ-লালসায় হটাতে পারেনি। ১৯৯৬ সালে ছাত্র রাজনীতির মধ্যদিয়ে উনার আওয়ামী রাজনীতির শুরু। আজও দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নের আওয়ামী কর্মী-সমর্থকদের একটিই দাবী প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা ও প্রিয় নেতা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি যেন অন্তত একটি বারের জন্য নিজ বাহাদুরপুর ইউনিয়নের জনগনের নয়ন-মনি গরীব দুঃখী অসহায় মানুষের প্রিয় বন্ধু আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নিজ বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা বদরুল আলম উজ্জলকে দলের মনোনয়ন দিয়ে ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ দেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!