আত্রাইয়ে শেখ রাসেল এর জন্মদিন পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্রাইয়ে শেখ রাসেল এর জন্মদিন পালিত

  • সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual8 Ad Code

দীপ্ব জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে নওগাঁর আত্রাইয়ে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন।

সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড এবং আত্রাই থানা পুস্পস্তবক অর্পণ করেন। অপরদিকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ,আত্রাই নওগাঁ আ’লীগ দলিয় কার্যালয়ে কেক কাটা, পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেন।

Manual4 Ad Code

পরে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক উপস্থিত ছিলেন ।

Manual3 Ad Code

এসময় দিবসের তাৎপর্য তুলেধরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মো: অনিক ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আখতারুজ্জামান, সাংবাদিক তপন কুমার সরকার, কবি আহম্মেদ পিন্টু বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অফিসার ফজলুল হক।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!