বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শনিবার বিকেলে তদারিক অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন। এসময় বড়লেখা থানার এসআই আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাজারের হলি লাইফ স্পেশালাইজ হসপিটালকে ১০ হাজার টাকা, সাত্তার ম্যানশনের রসমেলা ফুড প্রোডাক্টকে ৩ হাজার টাকা, দেওয়ানশাহ মার্কেটের স্বাদ এন্ড কোংকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Manual7 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য সঠিক ওজনে এবং ন্যায্য দামে বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের নিদের্শনা দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এধরণের তদারকি কার্যক্রম চলমান থাকবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!