বড়লেখায় প্রাক্তন শিক্ষক খুন : ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় প্রাক্তন শিক্ষক খুন : ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

  • রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

বড়লেখায় চাঞ্চল্যকর প্রাক্তন স্কুল শিক্ষক আপ্তাব উদ্দিন হত্যা মামলায় নিহতের ছোটভাই রাজনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলার (জি.আর-৮৬/২১) তদন্ত কর্মকর্তা থানার এসআই ইয়াকুব হোসেইন বৃহস্পতিবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Manual8 Ad Code

আদালতে দাখিলকৃত অভিযোগপত্র (চার্জসীট) সূত্রে জানা গেছে, বড়লেখার সফরপুর গ্রামের বাসন্দিা ও দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আপ্তাব উদ্দিনের সাথে তারই ছোটভাই রাজনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধ চলছিল। এর জেরধরে চলিত বছরের ১৬ মে সকালে বসতঘরের সম্মুখের রাস্তায় ছোটভাই প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের নির্দেশে প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। স্ত্রী-সন্তানরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতেই সেখানে তিনি মারা যান। কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে তানভীর আহমদ হামলাকারীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ইয়াকুব হোসেইন দীর্ঘ তদন্ত শেষে প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিন হত্যায় সম্পৃক্ততার প্রমাণ পেয়ে রিপন খান, শাব্বির আহমদ, মৌলভীবাজারের রাজনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম, জসিম খান ও লায়লা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।#

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিন হত্যা মামলায় ৫ আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!