অবৈধ অনুপ্রবেশ ভারতের আসাম রাজ্য পুলিশের হাতে রাজশাহীর ৪ যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

অবৈধ অনুপ্রবেশ ভারতের আসাম রাজ্য পুলিশের হাতে রাজশাহীর ৪ যুবক আটক

  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানা পুলিশের হাতে শুক্রবার সন্ধ্যায় ৪ বাংলাদেশি যুবক আটক হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কাজের সন্ধানে ভারতের আসাম হয়ে তারা চেন্নাই যাচ্ছিল। শনিবার দুপুরে তাদেরকে করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করেছে বাজারিছড়া পুলিশ। আসামের করিমগঞ্জ প্রেসক্লাব সম্পাদক সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হচ্ছে-রাজশাহী জেলার গদাবাড়ি উপজেলার রাজেশ শেখ (২৯), সানাউল্লাহ আঁখি (২৮), কাওসার হোসেন (২০) ও আমতলি উপজেলার আসাদুল শেখ ওরফে সাইদুল (২৯)।

Manual3 Ad Code

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ৪ বাংলাদেশী যুবক ভার‌তের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অনুপ্রবেশ ক‌রে। শুক্রবার সন্ধ্যায় একটি নৈশ্যকোচে আসাম হয়ে চেন্নাই যাওয়ার প‌থে ক‌রিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানার ত্রিপুরা সীমান্তের আসাম চুরাইবা‌ড়ি ওয়াচ পোষ্ট পু‌লি‌শের হা‌তে তারা ধরা পড়ে।

Manual3 Ad Code

চুরাইবা‌ড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, শুক্রবার রাতে আগরতলা থে‌কে গুয়াহা‌টিগা‌মি নৈশকোচে ত্রিপুরা-আসা‌ম প্রবে‌শ মু‌খে পু‌লিশ তল্লা‌শি চালায়। এ‌সময় ৪ বাংলা‌দেশী যুবককে আটক করে পুলিশ। প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ত্রিপুরার আগরতলা সীমান্ত হ‌য়ে অবৈধভাবে ভার‌তে প্রবেশ ক‌রে কা‌জের সন্ধানে তারা চেন্নাই যাচ্ছিল। তা‌দের কাছে ভার‌ত প্রবে‌শের বৈধ কোনো কাগজপত্র নেই। কিছু ভারতীয় মুদ্রা ও চার‌টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হ‌লেও অন্য কিছু পাওয়া যায়‌নি। শ‌নিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!