বড়লেখায় ইউপি সদস্য পদে ৪৫৭ জনের মনোনয়নপত্র জমা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় ইউপি সদস্য পদে ৪৫৭ জনের মনোনয়নপত্র জমা

  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে (ইউপি) সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে ৯৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬৪ প্রার্থী সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

Manual7 Ad Code

জানা গেছে, বর্ণি ইউপিতে সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, দাসেরবাজার ইউপিতে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন, নিজবাহাদুরপুর ইউপিতে সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, উত্তর শাহবাজপুর ইউপিতে সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, দক্ষিণ শাহবাজপুর ইউপিতে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, বড়লেখা সদর ইউপিতে সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, তালিমপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, দক্ষিণভাগ উত্তর ইউপিতে সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সুজানগর ইউপিতে সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে সাধারণ সদস্য পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহার ১১ নভেম্বর।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews