ইতালিতে ঈদে মীলাদুন্নবী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ইতালিতে ঈদে মীলাদুন্নবী উদযাপন

  • বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

ইতালি প্রতিনিধি  ::

জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা ইতালী শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) মাহফিল সফলভাবে উদযাপর হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা শাখার সম্মানিত সভাপতি রায়হান আহমদের সভাপতিত্বে গত ৩১ অক্টোবর রোববার ইতালী ভেরোনা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ কামরুল রশিদ।

Manual4 Ad Code

তিনি বলেন, আমাদের ব্যক্তি জীবন ও সামাজিক জীবনে রাসূলে পাক (সাঃ) এর আদর্শ অনুসরণ করে চলতে হবে, এবং রাসূলে পাক (সাঃ) মহব্বত অন্তরে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেন।

উক্ত মুবারক মাহফিলে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা শাখার সিনিয়র সহ সভাপতি চৌধুরী বদরুল আহমদ, সহ সভাপতি পারভেজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আহমেদ কবির ইকবাল, দপ্তর সম্পাদক রিপন মিয়া, সহ কোষাধ্যক্ষ ফরহাদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক নাহিদ হোসেন, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক মুহাম্মদ শাহজাহান, সহ সাংস্কৃতিক সম্পাদক, কাউছার আহমদ, কার্যনির্বাহী সদস্য এম ডি আব্দুস সাত্তারসহ বাংলাদেশ কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ।

Manual8 Ad Code

পরিশেষে, পবিত্র মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মার শান্তি এবং জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা শাখার সভাপতি রায়হান আহমদের চাচা, বড়লেখা জুড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদ উদ্দিন বটল সাহেবের রুহের মাগফেরাত কামনা করে মাহফিলের সমাপ্তি হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!