উচ্চ আদালতে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন বড়লেখার নৌকার বিদ্রোহী সুনাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

 উচ্চ আদালতে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন বড়লেখার নৌকার বিদ্রোহী সুনাম

  • বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের ‘নৌকা’র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই বন্ধু উচ্চ আদালতে আপিল করে অবশেষে প্রার্থীতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার রাতে রিটার্নিং অফিসারের নিকট থেকে পছন্দের প্রতীক ‘ঘোড়া’ নিয়ে তিনি নির্বাচনী মাঠে জুরেসুরে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীতা ফিরে পাওয়ায় সুনাম উদ্দিনের কর্মী-সর্মথকের মধ্যে আনন্দের বন্যা বইছে।

Manual4 Ad Code

জানা গেছে, ৪ নভেম্বর যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে উপজেলার তালিমপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সুনাম উদ্দিন সুনাই বন্ধুর মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে আপিল করেন। ৯ নভেম্বর আপিল শুনানি শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন রির্টানিং কর্মকর্তার মনোনয়ন বাতিলের রায় বহাল রেখে রায় ঘোষণা করেন। পরে মনোনয়ন বাতিল ঘোষিত চেয়ারম্যানপ্রার্থী সুনাম উদ্দিন সুনাই বন্ধু ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান উচ্চ আদালতে আপিল করে তালিমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুনাম উদ্দিনের প্রার্থীতা ফিরে পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, উচ্চ আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ওই আদেশের কপি পাওয়ার পর মঙ্গলবার রাতে তাকে ‘ঘোড়া’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!